বগুড়া ব্যুরো :
বগুড়ার শিবগঞ্জে সাবেক সংসদ সদস্য (এমপি) শরিফুল ইসলাম জিন্নাহ, বসুন্ধরা গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর আকবর সোবাহান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান মানিকসহ আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও নাগরিক ঐকের নেতাকর্মীসহ ১২৩ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। এই মামলা আরো ২০০ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে। মামলায় বসুন্ধরা গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর আকবর সোবাহানকে অর্থদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে।
বৈষম্যবিরোধি ছাত্র জনতা আন্দোলনে হামলা ককটেল বিস্ফোরণ গুলি বর্ষণ করে ওমর ফারুককে হত্যা চেষ্টার অভিযোগে এই মামলা দায়ের করা হয়।
মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে মামলা দায়ের করেন শিবগঞ্জ উপজেলার দক্ষিণ কৃষ্ণপুর গ্রামের সিরাজুল ইসলাম ছেলে বিপুল প্রামানিক। শিবগঞ্জ থানার ওসি আব্দুল হান্নান মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মামলায় অন্য আসামিদের মধ্যে বগুড়া-২ আসনের সাবেক এমপি জাতীয় পার্টির নেতা শরিফুল ইসলাম জিন্নাহর ছেলে হুসাইন শরিফ সঞ্চয়, তার শ্যালক শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু, সাবেক ভাইস চেয়ারম্যান শাহনেওয়াজ বিপুল, রেজ্জাকুল ইসলাম রাজু, পৌর আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম দুদু, সাবেক ইউপি চেয়ারম্যান এসএম রুপম, মাঝিহট্টের ইউপি চেয়ারম্যান এসকেন্দার আলী, বিহারের ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম, বুড়িগঞ্জের ইউপি চেয়ারম্যান রেজাউল করিম চঞ্চল, মোকামতলার ইউপি চেয়ারম্যান আহসান হাবীব সবুজ, উপজেলা কৃষক লীগের সভাপতি লুৎফর রহমান, সাবেক বিএনপি নেত্রী বিউটি বেগম তার স্বামী সাবেক সাব রেজিস্টার শাহ আলম, নাগরিক ঐক্যের নেতা মুন্না চৌধুরী প্রমুখ।
এজাহারে উল্লেখ করা হয়েছে, ৪ আগস্ট বিকেল ৩টার দিকে একদফা দাবিতে বৈষম্যবিরোধি ছাত্র-জনতার মিছিল শিবগঞ্জ উপজেলার আমতলী বন্দরে পৌঁছালে আসামিরা আগ্নেয়াস্ত্র ও দেশি অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালান। মিছিলে অংশ নেওয়া ওমর ফারুককে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে পরে হত্যার উদ্দেশে গুলি ছোড়ে। ওই গুলি ওমর ফারুকের দুই চোখে লেগে রক্তাক্ত জঘমপ্রাপ্ত হয়। বর্তমানে তার চোখ নষ্ট হবার উপক্রম হয়েছে। এসময় গুলিতে ওমর ফারুক সহ অনেকেই আহত হয়। পরে ছাত্র জনতা ধাওয়া দিলে হামলাকারীরা পালিয়ে য়ায। পরে ওমর ফারুককে উদ্ধার করে বগুড়া ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে তার চোখের অবস্থার অবনতি হলে জাতীয চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে স্থান্সÍর করা হয়।
শিবগঞ্জ থানার ওসি আব্দুল হান্নান জানান, মঙ্গলবার (৮অক্টোবর) দুপুরে ১২৩ জনের নাম উল্লেখ করে এবং ২০০ জনকে অজ্ঞাত করে মামলাটি দায়ের করা হয়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আমন্ত্রণ/এসিজি
বগুড়ায় সাবেক এমপি ও বসুন্ধরা গ্রæপের এমডিসহ আ’লীগ-জাপার ১২৩ জনের নামে হত্যাচেষ্টার মামলা
অক্টোবর ৯, ২০২৪


































