গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্থানীয় ধর্মীয়নেতা, শিক্ষক ও গণমাধ্যমকর্মীদের অংশ গ্রহণে বাল্যবিবাহ এবং মানব পাচার প্রতিরোধ বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার (২৯ জুলাই) দুপরে গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে উপজেলা পরিষদের হল রুমে সভাটি অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা। এছাড়াও মহিলা বিষয়ক কর্মকর্তা ফারজানা ইয়াসমিন, গণউন্নয়ন কেন্দ্রের প্রজেক্ট ম্যানেজার আব্দুর রাজ্জাক মন্ডল, প্রজেক্ট অফিসার মো. মিজানুর রহমান, চ্যানেল আই এর জেলা প্রতিনিধি ফারুক হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে মসজিদের ইমাম, জন প্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এসিজি
গোবিন্দগঞ্জে ধর্মীয়নেতা, শিক্ষক ও গণমাধ্যমকর্মীদের নিয়ে বাল্যবিবাহ ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক সভা
জুলাই ২৯, ২০২৫
































