গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ২০২৫-২৬ অর্থবছরে খরিফ-২ মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে বীজ, চারা ও সার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৬ জুন) দুপুর উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি বিভাগের যৌথ আয়োজনে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান, উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, কৃষি সম্প্রসারণ অফিসার আজিজা আকতার সেবু,পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু, সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, উপসহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সরোয়ার জাহান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনির হোসেন প্রমুখ।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ৮ হাজার ৪০ জন নির্বাচিত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে পর্যায়ক্রমে এই প্রণোদনার সামগ্রী বিতরণ করা হবে।
এবারের প্রণোদনা কর্মসূচির আওতায় ৫৫৫০ জন কৃষকের মাঝে জনপ্রতি ৫ কেজি রোপা আমন ধান বীজ এবং ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার, ৩৫০ জন কৃষকের মাঝে জনপ্রতি ১ কেজি গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ এবং ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার, ১৪৫০ জন কৃষকের মাঝে জনপ্রতি ৩০০ গ্রাম শাক সবজি বীজ এবং ১৫ কেজি ডিএপি ও ১৫ কেজি এমওপি সার, ৯০ জন কৃষকের মাঝে জন প্রতি ১০ গ্রাম মরিচ বীজ এবং ৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার, ৪০ জন কৃষকের মাঝে জনপ্রতি লেবু চারা ও ১৫০ কেজি জৈব সার, ৫৮০ জন কৃষকের মাঝে জনপ্রতি ৫টি বৃক্ষরোপণ কর্মসূচির চারা ও ৫টি বাঁশের খুঁটি এবং ১৫০ কেজি জৈব সার বিতরণ করা হবে ।
আমন্ত্রণ/এজি
গোবিন্দগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে গাছের চারা, বীজ ও সার বিতরণ
জুন ৩০, ২০২৬
































