মো. নাজমুল হোসেন, আমন্ত্রণ প্রতিবেদক, বীরগঞ্জ :
দিনাজপুরের বীরগঞ্জে নাগরিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ঈমাম সমিতির নেতৃবৃন্দ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টানের পুরোহিত সহ সামাজিক নেতৃবৃন্দদের নিয়ে নাগরিক সুরক্ষা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল ১১ টায় প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ এর সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. ফজলে এলাহীর সভাপতিত্বে নাগরিক সুরক্ষা সমন্বয় সভায় বক্তব্য রাখেন বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মুজিবুর রহমান, বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. মঞ্জুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন ধুলু, পৌর বিএনপির সভাপতি মো. আমিনুর বাহার, বীরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. আজিজুল ইসলাম (কারী), বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা উত্তর কর্ম পরিষদের সদস্য মাওলানা মো. খোদা বখস, বীরগঞ্জ জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য মো. শাহীনুর ইসলাম, ১০নং মোহনপুর ইউপি চেয়ারম্যান শাহিনুর চৌধুরী, গণঅধিকার পরিষদের নেতা মো. আবু হানিফ প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুব দলের আহ্বায়ক আসাদুল ইসলাম দুলাল, সদস্য মোঃ আক্কাস আলী, মেঃ মশিউর রহমান, মোঃ মাজেদুল ইসলাম মাজু, সৈকত জুলিয়াস জুয়েল, আক্কাস আলী, বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বক্কর সিদ্দিক, জেমিয়ন রায়, আলামিন ইসমাইল, সাকিব রহমান, ইয়াসিন ইসলাম, মেহেরুল ইসলাম মেহের, ফয়জুর রহমান সজীব, আব্দুর রহমান রাশেদ, নাহিদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী থানা সেক্রেকারী মনজুরুল ইসলাম, ছাত্রশিবির বীরগঞ্জ থানার সাবেক সভাপতি কামরুজ্জামান, যুব নেতা আব্দুল্লাহ আল মাসুম, সাংবাদিক মোঃ হাদিউজ্জামান হাদী, বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সিদ্দিক হোসেন সহ গণমাধ্যমকর্মী সহ প্রমুখ।
বক্তারা বলেন, ৩৬ দিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কারীরা তাদের আন্দোলন করে বাংলাদেশ স্বাধীন করেছেন। তারা জনসাধারণ গণের জানমালের সকল প্রকার নিরাপত্তা প্রদানের নিমিত্তে প্রতিটি ওয়ার্ডে নাগরিক সুরক্ষা কমিটি করে সকল প্রকার সহযোগীতা প্রদানের আশ্বাস দেন। এদেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সবাই সবার পাশে দাঁড়াবে এই প্রত্যাশা। সবাইকে নিজ এলাকার ভিন্ন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।
আমন্ত্রণ/এসিজি
বীরগঞ্জে আইন শৃঙ্খলা রক্ষার্থে নাগরিক সুরক্ষা সমন্বয় সভা অনুষ্ঠিত
আগস্ট ৮, ২০২৪


































