গোবিন্দগঞ্জ প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুকানুপুর ইউনিয়নের তালুকানুপুর গ্রামে গলাকেটে ও ছুরিকাঘাত করে একই পরিবারের চারজন গুরুতর আহত করার ঘটনা ঘটেছে।
আজ শুক্রবার (৩ এপ্রিল) জুমার নামাজের হঠাৎ বহিরাগত ব্যক্তি, বাড়ীতে ঢুকে অতর্কিত হামলা করে একই পরিবারের চারজনকে ছুরিকাঘাতে আহত করে।
আহতরা হলেন বাড়ীর মালিক বাবলু মিয়া, হেলেনা বেগম (৫৫), বাবলুর মেয়ে শেফালী আক্তার ও পাপরী খাতুন । এরমধ্যে বাবলুর বোন হেলেনার গলা কেটে হত্যার চেষ্টা করা হয়েছে। আহত হেলেনাকে উন্নত চিকিৎসার জন্য সজিমেকে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী হামলাকারী বহিরাগত যুবক রনিকে ঘটনাস্থল থেকেই হাতে নাতে আটক করে। পরে তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। আটককৃত রনি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বিলখারা ইউনিয়নের খয়বর মন্ডলের ছেলে।
খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘাতক রনিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়
তবে কী কারণে এই আকস্মিক ও নৃশংস হামলা চালানো হয়েছে, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ বিরাজ করছে এবং সঠিক কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি মুহাম্মদ মোজাম্মেল হক জানান, ঘটনাস্থল থেকে রনি নামে একজনকে আটক করা হয়েছে। হামলার সঠিক কারন জানাযায়নি। তবে অভিযোগ পেলে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আমন্ত্রণ/এজি


































