গোপাল মোহন্ত, আমন্ত্রণ প্রতিবেদক, গোবিন্দগঞ্জ :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্পের আয়োজনে ও কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় সম্প্রীতি সংলাপ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের আদমপুর মিশনের হল রুমে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্পের সভাপতি মি. কবির মুর্মু।
প্রকল্পের সেন্টার ম্যানেজার জোহানেস মুরমু’র সঞ্চালনায় আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জোবায়ের হাসান শফিক মাহমুদ গোলাপ, গোবিন্দগঞ্জ থানার এসআই এরশাদ, আদমপুর মিশন ইনচার্জ রেভা পুলক জুলিয়ান সরেন, গোবিন্দগঞ্জ প্রেসক্লাব সাবেক সভাপতি গোপাল মোহন্ত, সংবাদিক তাজুল ইসলাম প্রধান, ইউপি সদস্য কাইয়ুম হোসেন, মহিলা ইউপি সদস্য মঞ্জুয়ারা বেগম, হাদিরাকুঁড়ি এতিমখানার হাফেজ আব্দুল খালেক, বেড়া পূজা উদযাপন কমিটির সভাপতি নিরবারন চন্দ্র রায়, হিলালিপাড়া পূজা উদযাপন কমিটির সভাপতি গৌর চন্দ্র রায়, আদমপুর গ্রাম প্রধান বিশ্বনাথ মুর্মু প্রমুখ।
সম্প্রীতি সংলাপে উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, ধমীয় লিডার ও জনপ্রতিনিধি অংশ গ্রহণ করেন।
আমন্ত্রণ/এসিজি
গোবিন্দগঞ্জে উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্পের আয়োজনে ”সম্প্রীতি সংলাপ” শীর্ষক মতবিনিময় সভা
অক্টোবর ২৪, ২০২৪
































