গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ আলিয়া কামিল মাদরাসা মসজিদ কমিটিকে কেন্দ্র করে সংঘর্ষ ও বিভিন্ন মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সোমবার (৯ জুন) দুপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
মহিমাগঞ্জ আলিয়া মাদ্রাসার হল রুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য রবিউল ইসলাম খাজা, বীর মুক্তিযোদ্ধা খাজা নাজিম উদ্দিন, সাবেক ইউপি সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম ও বাচ্চু মন্ডল।
বক্তারা বলেন, আমাদেরকে নিয়ে প্রকাশিত সংবাদে যে সব তথ্য দেয়া হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ভিত্তিহীন এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
আমন্ত্রণ/এসিজি
গোবিন্দগঞ্জের মসজিদ কমিটিকে কেন্দ্র করে সংঘর্ষ ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
জুন ১০, ২০২৫
































