গোপাল মোহন্ত, আমন্ত্রণ প্রতিবেদক, গোবিন্দগঞ্জ :
গাইবান্ধার গোবিন্দগঞ্জের নাকাইহাট কলেজের মেধাবী ও অচ্ছল শিক্ষার্থীদের মাঝে কানাডা-বাংলাদেশ এডুকেশন ট্রাষ্টের আর্থিক সহায়তায় বৃত্তি ও সনদ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে গোাবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. রাসেল মিয়া অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক ও সনদ তুলে দেন।
নাকাইহাট কলেজের অধ্যক্ষ মো. আশরাফ আলী প্রধানের সভাপতিত্বে এবং কৃষি শিক্ষার প্রভাষক মোছা. সেলিমা সুলতানার সঞ্চালনায় কলেজের হল রুমে বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাকাইহাট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আবু তায়েফ সরকার এবং অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাষ্ট্রবিজ্ঞানের সহকারী অধ্যাপক দিলীপ কুমার সরকার, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পক্ষে মো. মিজানুর রহমান প্রমুখ। বিতরণ অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারি, অভিভাবকসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি ও পেশার সুধিজন উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এসিজি
গোবিন্দগঞ্জের নাকাইহাট কলেজে কানাডা-বাংলাদেশ এডুকেশন ট্রাষ্টের সহায়তায় মেধাবী ও অচ্ছল শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও সনদ বিতরণ
সেপ্টেম্বর ২৫, ২০২৪
































