গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) :
গাইবান্ধার গেবিন্দগঞ্জের লোকালয়ে হঠাৎ এক বন্য বানরের আগমন ঘটেছে। উপজেলার সাপমারা ইউনিয়নের সাহেবগঞ্জ গ্রামের বিভিন্ন বাড়ীতে বাড়ীতে গাছের ডালে, বাঁশ ঝাড়ে ঘুরতে থাকায় এই বানর কে কেন্দ্র করে শিশু ও বৃদ্ধদের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সাহেবগঞ্জ গ্রামের সুমন মোহন্ত জানান, বুধবার (৪ ডিসেম্বর) সকালে হঠাৎ সাহেবগঞ্জ সার্বজনীন দুর্গা মন্দিরের পাশের একটি বাড়ীর সীমানা প্রাচীরের ওপর বসে থাকতে দেখা যায়। মুহর্তে খবর ছড়িয়ে পড়লে সেখানে উৎসুক জনতার ভিড় জমে যায়। বেশী লোকজনের আগমন ঘটায় ভয়ে পাশের একটি জঙ্গলে আশ্রয় নেয়।
মন্দির কমিটির সাধারণ সম্পাদক নিরঞ্জন কুমার মোহন্ত বলেন, সম্ভবত কোন বন থেকে খাবার সংগ্রহ করতে এসে পথ ভূলে লোকালয়ে চলে এসেছে। তবে স্থানীয়রা বানর টিকে বেশ খাতির যতœ করছে। অনেকেই তাকে খাবার দেওয়া সহ কেউ যাতে তাকে বিরক্ত না করে সেদিকে লক্ষ্য রাখছেন। এখন পর্যন্ত বানরটির বেশ নিরীহ আচরণ করছে।
আমন্ত্রণ/এসিজি
গেবিন্দগঞ্জের লোকালয়ে হঠাৎ এক বন্য বানরের আগমন
ডিসেম্বর ৫, ২০২৪


































