আমন্ত্রণ প্রতিবেদক :
গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের তালতলা প্রাথমিক বিদ্যালয় মাঠে কামাল মেশিন টুলসের উদ্যোগে এমফোরসি এবং প্রবৃদ্ধি প্রকল্পের সহযোগিতায় আজ রোববার (৮ ডিসেম্বর) সকাল ১১ টায় চর অঞ্চলে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিষয়ক মতামত ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
কামাল মেশিন টুলসের জেনারেল ম্যানেজার মোহাম্মদ সাব্বীর আহম্মদের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে সৈয়দ আবু সুফিয়ান, সিনিয়র ম্যানেজার, প্রবৃদ্ধি প্রকল্প এবং মো. আব্দুল আউয়াল, টমি লিডার, মো. ইয়াসির আরাফাত, সিনিয়র ম্যানেজার পার্টনারশীপ এ্যান্ড গ্রান্টস মো. রবিউল হাসান, ইন্টারভেনশন এরিয়া ম্যানেজার এমফোরসি প্রকল্প, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
তালতলা বাজারে কৃষি যন্ত্রপাতি বিক্রেতা এবং কামাল মেশিন টুলসের স্থানীয় এজন্টে মো. শাহিন হোসেন উপস্থিত কৃষকদের কাছে কামাল মেশিন টুলসের বিভিন্ন যন্ত্রপাতরি কার্যক্রম সর্ম্পকে বিস্তারিত আলোচনা করেন এবং সব যন্ত্রপাতি তাঁর ব্যবসা প্রতিষ্ঠানে সহজেই পাওয়া যায় তা বণনা করেন।
জান্নাতুল ফেরদৌস সিনিয়র এলইডি কো-অডিনেটর নাহিদ সুলতানা, মো. সাইফুল ইসলাম, কো-অডিনেটর এমআরএম, সাবরিনা আলমগীর, অফিসার, এমআরএম, প্রবৃদ্ধি প্রকল্প, মোহাতাসাম বল্লিাহ, এমআরএম এমফোরসি প্রকল্প, মো. কালু শেখ, কম্বো সবোদানকারী উক্ত সভায় বক্তব্য রাখনে।
মো. আব্দুল আউয়াল, টমি লডিার এমফোরসি প্রকল্প এবং প্রবৃদ্ধি প্রকল্পের আজকরে সভার উদ্দেশ্য সম্পর্কে বলেন, চর অঞ্চলে আধুনিক কৃষি যন্ত্রপাতি সহজলভ্য করার উদ্দেশ্যে কৃষি যন্ত্রপাতি উৎপাদনকারী, বিক্রেতা এবং ক্রেতার মধ্যে সুসম্পর্ক তৈরী করে কৃষকেরা যাতে সহজেই নায্য মূল্যে কৃষি যন্ত্রপাতি ক্রয় করে মান সম্মত সেবা পায় তারই উদ্দেশ্যে আজকের সভার আয়োজন।
সৈয়দ আবু সুফয়িান, সনিয়ির ম্যানজোর, প্রবৃদ্ধি প্রকল্প বর্তমানে চরে কৃষি যন্ত্রপাতির চাহিদা, প্রাপ্তির উৎস, কৃষি যন্ত্রপাতি চরে ব্যবসার সুযোগ ও সম্ভাবনার দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সভায় কামাল মশেনি টুলসের যন্ত্রপাতির ছবিসহ লিফলেট বিতরণ করা হয়।
আমন্ত্রণ/এসিজি
গাইবান্ধার চর অঞ্চলে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিষয়ক মতামত ও অভিজ্ঞতা বিনিময় সভা
ডিসেম্বর ৮, ২০২৪


































