বগুড়া ব্যুরো :
বগুড়ায় তিন হত্যা মামলার আসামি হিসেবে আওয়ামী লীগ নেতা আলিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি। রোববার (৮ ডিসেম্বর) রাত আটটায় সদর উপজেলার দাড়িয়াল বাজার এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারর আলিম উদ্দিন বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি এবং নুনগোল ইউপির সাবেক চেয়ারম্যান। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া গোয়েন্দা পুলিশের (ডিবি) ইনচার্জ মুস্তাফিজ হাসান।
ডিবির এই কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দাড়িয়াল নিজ বাড়ি থেকে আওয়ামী লীগ নেতা আলিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ৫ আগস্টের পরে ৩ টি হত্যা মামলা দায়ের হয়েছে।
আমন্ত্রণ/এসিজি

































