বগুড়া ব্যুরো :
বগুড়ার কাহালুতে ধর্ষণের শিকার দুই শিশুর চিকিৎসার খোঁজ খবর ও আর্থিক সহায়তা দিয়েছেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব মোশারফ হোসেন। আজ রোববার (১৬ মার্চ) বেলা সাড়ে ১২টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন দুই শিশুর খোঁজ খবর নেন ও পরিবারকে অর্থিক সহায়তা প্রদান করেন।
এসময় বিএনপি নেতা সাবেক এমপি মোশারফ হোসেন বলেন, কাহালুর পাইকার ইউনিয়নের আশ্রয়ন প্রকল্পে দুই শিশুর সঙ্গে ঘটে যাওয়া ঘটনার সুষ্ঠু বিচারের দাবি করছি। পাইকার ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মিঠুর সহযোগী নুর ইসলাম ধর্ষণের ঘটনায় জড়িত। ছোট শিশুদের দিকে যারা লালসার দৃষ্টিতে তাকায় তারা মানুষ নয় পশু। এরা দেশের ও জাতির শত্রæ। এখন ধর্ষণকারীদের বিরুদ্ধে সারা বাংলাদেশ উত্তাল, এসব অপরাধীদের দ্রæত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচার করতে হবে।
এর আগে কাহালুতে ৬ বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নুর ইসলাম নামে এক দিনমজুরের বিরুদ্ধে মামলা হয়েছে। উপজেলার পাইকড় ইউনিয়নের আড়োলা আবাসন প্রকল্পে এই ঘটনা ঘটেছে।
গত বুধবার (১৩ মার্চ) শিশু দুইটি বাড়ির সামনে খেলাধুলা করছিল। এই সময় মুখোরচক খাবার দেওয়ার প্রলোভনে তাদের নিজ বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে নুর ইসলাম। পরদিন বৃহষ্পতিবার ধর্ষণের শিকার দুই শিশুর একজন জ্বরে আক্রান্ত ও আরেকজনের রক্তক্ষরণ শুরু হলে পরিবার বিষয়টি টের পেলে অভিযুক্ত নুর ইসলাম এলাকা ছেড়ে পালিয়ে যায়। শুক্রবার রাতে পুলিশ খবর পেয়ে ভুক্তভোগী দুই শিশুকে থানা হেফাজতে নেয়।
স্বজনদের অভিযোগ, আবাসন প্রকল্পের বাসিন্দা নুর ইসলাম মুখোরচক খাবার দেওয়ার প্রলোভনে দেখিয়ে নিজ বাড়িতে ডেকে নিয়ে ওই দুই শিশুকে ধর্ষণ করে। এ ঘটনার পর থেকেই নুর ইসলাম পলাতক রয়েছেন।
কাহালু থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান জানান, দুই শিশু ধর্ষণের ঘটনায় পরিবারের পক্ষ থেকে নুর ইসলামকে আসামি করে মামলা দায়ের হয়েছে। তাদের চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ভিকটিম সাপোর্ট সেন্টারে নেওয়া হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে৷
এই সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাবেক মেয়র আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক তোফাজ্জাল হোসেন আজাদ, কাহালু পৌর বিএনপির সভাপতি আনিছার রহমান আনিছ, সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ভ‚ইয়া।
আমন্ত্রণ/এসিজি
কাহালুর দুই শিশু ধর্ষণ শিকারের ঘটনায় আ’লীগ নেতার সহযোগী দায়ী-সাবেক এমপি মোশারফ
মার্চ ১৭, ২০২৫


































