ফারুক হোসেন নয়ন, বদরগঞ্জ (রংপুর) প্রতিবেদক :
কালুপাড়া মহদিপুর একাডেমি এর আয়োজনে কালুপাড়া মহদিপুর প্রিমিয়ার লিগ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ইং এর ফাইনাল খেলা আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিন টায়, কালুপাড়া মহদিপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পর পর চার নির্বাচিত চেয়ারম্যান১৩নং কালুপাড়া ইউনিয়ন পরিষদ ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, বদরগঞ্জ উপজেলা বিএনপি, জনাব মো. শহিদুল হক মানিক । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ১৩ নং কালুপাড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব মোঃ নুর আলম (বাদশা) কালুপাড়া মহদিপুর উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক জনাব মো. মিজানুর রহমান। সভাপতিত্ব করেন, বিশিষ্ট সমাজ সেবক জনাব মো. আব্দুর রউফ চৌধুরী। ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন, হামিম ইলেকট্রনিক্স মহদিপুর একাডেমি বনাম রবিউল ফুটবল একাডেমি পুটিমারী। কালুপাড়া মহদীপুর প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায়, হামিম ইলেকট্রনিক্স মহদীপুর একাডেমী বিজয় অর্জন করেন।
আমন্ত্রণ/এসিজি
বদরগঞ্জে কালুপাড়া মহদিপুর প্রিমিয়ার লিগ ২০২৫ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত:হামিম ইলেকট্রনিক্স মহদীপুর একাডেমী বিজয়ী
ফেব্রুয়ারি ১৯, ২০২৫


































