আতিউর রাব্বি তিয়াস, আক্কেলপুর (জয়পুরহাট) :
জয়পুরহাটের আক্কেলপুর পৌরসভার তিনটি ওয়ার্ড বিএনপির কমিটি গঠন করা হয়েছে। আজ রোববার(৩ নভেম্বর) বিকেল ৪ টায় কলেজ বাজারের বটতলীতে সমাবেশে মাধ্যমে কমিটি ঘোষণা করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন আক্কেলপুর পৌর বিএনপির আহবায়ক আলমগীর চৌধুরী বাদশা।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কমল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আফাজ উদ্দিন, সাবেক ছাত্র নেতা ও বিএনপি নেতা রিয়াদ মো. জিয়াউদ্দিন চৌধুরী সিকান্দার, থানা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আমিনুর রশিদ ইকু, বিএনপি নেতা আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে পৌর বিএনপির ৪,৫ ও ৬ নম্বর ওয়ার্ড কমিটি ঘোষণা করা হয়। আক্কেলপুর পৌর বিএনপির ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি পদে জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক পদে মো: আব্দুস সোবাহান,৫নং ওয়ার্ডের সভাপতি পদে তরিকুল ইসলাম তুহিন,সাধারণ সম্পাদক পদে মো: বয়তুল হোসেন,এবং ৬ নং ওয়ার্ডের সভাপতি পদে তিনজন প্রাথী থাকায় সভাপতির পদ স্থগিত রেখে সাধারণ সম্পাদক পদে মোস্তাকিম হোসেন ও সাংগঠনিক সম্পাদক পদে আবুল হোসেনের নাম ঘোষণা করা হয়।
আমন্ত্রণ/এসিজি
































