কাশী কুমার দাস, দিনাজপুর :
দিনাজপুর শহরের মাতাসাগর সংলগ্ন পালকিয় প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে দিনাজপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে আজ বুধবার (২৩ অক্টোবর) ভিডিসি, ইউএনডিসি, সিএফ, ওয়াইএফ, গর্ভমেন্ট এন্ড লোকাল গর্ভমেন্ট এর প্রতিনিধিবৃন্দ ও ধর্মীয় নেতাদের অংশগ্রহণে কর্মসূচির গুণগত মানের আত্ম পর্যালোচনা বিষয়ক দুইদিন ব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গমেজ এর সভাপতিত্বে কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি মহিলা বিষয়ক অধিদপÍর দিনাজপুরের ডে-কেয়ার অফিসার রেজভীন সারমিনাজ ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলাপ্রাণিসম্পদ দপ্তরের সহকারি পরিচালক ডা. মো. গোলাম কিবরিয়া। রিসোর্স র্পাসন হিসেবে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বিরল উপজেলার ম্যানেজার নিতা ফ্লোরা দাস, কয়ালেটি স্পেশালিষ্ট মো. মমিন উদ্দিন, টেকনিক্যাল প্রোগ্রাম স্পেশালিষ্ট লাভলিহুড কাজল কুমার দে, প্রোগ্রাম অফিসার ভিক্টোরিয়া বিশ্বাস, পলাশ ক্রুজ, যোহন মুর্মু, দিনো দাশ, ইস্টেলা সরেন ও সারামিতা হালদার।
গুণগত মানের আত্ম পর্যালোচনা বিষয়ক কর্মশালায় অতি বিপদাপন্ন সমস্যাগ্রস্ত শিশুদের প্রতি গুরুত্বারোপ, টেকসই উন্নয়ন পরিমাপ, সহনশীলতা, পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন, মালিকানা-নিজস্বতা বোধ তৈরি হওয়া বিষয় গুলো নিয়ে আলোচনা করা হয়।
উল্লেখ্য, ওয়ার্ল্ড ভিশন দিনাজপুর তাদের কর্মএলাকায় যে সব কায্যক্রম চালিয়ে যাচ্ছে তার গুনগত মান পর্যালোচনা করার জন্য এই কর্মশালার মূখ্য উদ্দেশ্য।
আমন্ত্রণ/এসিজি
ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে কর্মসূচীর গুণগত মানের আত্মপর্যালোচনা বিষয়ক কর্মশালার উদ্বোধন
অক্টোবর ২৩, ২০২৪
































