কাশী কুমার দাশ, দিনাজপুর :
দিনাজপুর মহারাজা স্কুল মাঠে প্রতি বছরের ন্যায় এবারও ১০তম ৭নং ওয়ার্ড কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের অষ্টম দিনে আজ শুক্রবার (২৯ আগস্ট) খেলতে নামে পাঠানপাড়া জলঢাকা নীলফামারী ফুটবল একাদশ বনাম কিশোর ফুটবল একাডেমী রাজশাহী।
প্রথম পর্বের শেষ খেলা কিশোর ফুটবল একাডেমী রাজশাহীকে ০-১ গোলে হারিয়ে পাঠানপাড়া জলঢাকা নীলফামারী ফুটবল একাদশ কোটায়ার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।
খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা বিএনপি’র সভাপতি এ্যাড মোফাজ্জল হোসেন দুলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের পরিচালক মোস্তফা কামাল মিলন, পরিচালক শামীম কবির অপু, মাদারাসাতুল হিক্মা’র চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন।
খেলার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক, জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটির অন্যতম সদস্য, সাবেক পৌরসভার প্যানেল চেয়ারম্যান রেহাতুল ইসলাম খোকা। শুভেচ্ছা বক্তব্য রাখেন ফুটবল টুর্নামেন্ট উপ-কমিটির আহবায়ক সৈয়দ শপু আহমেদ ও সদস্য সচিব হুমায়ুন কবির আপেল। খেলার সার্বিক তত্ত¡াধায়নে ছিলেন রেজা চৌধুরী ও মোঃ নাসিম।
প্রধান অতিথি জেলা বিএনপি’র সভাপতি এ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল তার বক্তব্যে বলেন, একটি মহল আমাদের যুবককে নেশায় আশক্ত করে রেখেছিলো। তাদের খেলাধুলা থেকে বঞ্চিত করে রেখেছিলো। আমরা চাই আমাদের সন্তানরা খেলাধুলায় সম্পৃক্ত হোক এবং মেধার বিকাশ ঘটাক। খেলা পরিচালনা করেন রেফারী লালমনিরহাট হতে আগত শামসুজ্জামান বাবু, ওবায়দুর রহমান, মতিউর রহমান, মোস্তাফিকুর রহমান।
টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক রেহাতুল ইসলাম খোকা বলেন, খেলাধুলায় আমাদের সন্তানদের মাঠমুখী করতে অভিভাবকদের এগিয়ে আসতে হবে। তবেই একটি মাদকমুক্ত যুবসমাজ গড়ে উঠবে। খেলা শেষে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ছিলেন টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক, জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটির অন্যতম সদস্য, সাবেক পৌরসভার প্যানেল চেয়ারম্যান রেহাতুল ইসলাম খোকাসহ সম্মানীত অতিথিবৃন্দ। উক্ত খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয় পাঠানপাড়া জলঢাকা নীলফামারীর খেলোয়ার আবু সাঈদ।
আগামীকাল শনিবার (৩০ আগস্ট) প্রথম কোয়াটার ফাইনালে প্রতিদ্ব›িদ্বতা করবে বন্ধু একাদশ হাকিমপুর (বাংলা হিলি) বনাম ডাবলুএফসি ফুলবাড়ী। প্রতিদিন খেলা শুরু হয় বিকাল ৪ ঘটিকায়।
আমন্ত্রণ/এসিজি
ওয়ার্ড কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ৮ম দিনে ০-১ গোলে পাঠানপাড়া জলঢাকা ফুটবল একাদশের জয়লাভ
আগস্ট ২৯, ২০২৫


































