গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) প্রতিবেদক :
দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাংলাহিলি ডলি মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১০টায় ডলি মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে সংবর্ধনা ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান স্কুল মাঠে অনুস্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান। বক্তব্য রাখেন, মাধ্যমিক শিক্ষা অফিসার সাখাওয়াত হোসেন, জামায়াতে উপজেলা আমির আমিনুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, সাধারণ সম্পাদক মুরাদ ইমাম কবির প্রমুখ।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. মাজহারুল ইসলাম জানান, শিক্ষার্থীদের সাফল্য উদযাপন এবং এসএসসি পরীক্ষার্থীদের উৎসাহ দিতে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এজি


































