মো. ইউসুফ আলী, দিনাজপুর :
দিনাজপুর পৌরসভায় ৩ নং ওয়ার্ড কেন্দ্রে (দিনাজপুর পৌরসভা প্রাঙ্গনে) আজ শনিবার (১৫ মার্চ) ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন করেছেন প্রধান অতিথি দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার দিনাজপুরের উপপরিচালক মো. রিয়াজ উদ্দিন, দিনাজপুর সিভিল সার্জন ডা. আসিফ ফেরদৌস, দিনাজপুর পৌরসভার সচিব মো. মাহবুবুর রহমান প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন পৌরসভার স্বাস্থ্য বিভাগের সেনেটারি ইন্সপেক্টর মো. লিয়াকত আলী, ইপিআই সুপারভাইজার মোমরেজ সুলতানাসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মীগণ।
উল্লেখ্য যে, ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালনের লক্ষ্যে দিনাজপুরের লক্ষ্যমাত্রা ৬ হতে ১১ মাস বয়সের শিশু নীল ক্যাপসুল ২৯১৫ জন, ১২ হতে ৫৯ মাস বয়সের শিশুদের জন্য লাল ক্যাপসুল ১৯৫৭৬ জন শিশুর মাঝে খাওয়ানো হবে। মোট কেন্দ্রের সংখ্যা ১২৮ টি রাত্রিকালীন কেন্দ্রের সংখ্যা ৮টি বিশেষ টিম ৫টি। রাত্রিকালীন কেন্দ্রে বিকেল ৪টা হতে রাত ৮টা পর্যন্ত ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। রাত্রিকালীন কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে ১ নং ওয়ার্ড লালবাগ ক্লাব, ৩ নং ওয়ার্ড দিনাজপুর পৌরসভা, ৪ নং ওয়ার্ড মির্জাপুর বাস টার্মিনাল, ৬ নং ওয়ার্ড ফকিরপাড়া মসজিদের সামনে, ৮ নং ওয়ার্ড সদর হাসপাতাল, ৯ নং ওয়ার্ড ফুলবাড়ি বাস স্ট্যান্ড, ১১ নং ওয়ার্ড রেলওয়ে স্টেশন এবং ১২ নং ওয়ার্ড কসবা রামকৃষ্ণ আশ্রম।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুর পৌরসভা এলাকার ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন
মার্চ ১৫, ২০২৫


































