দৈনিক আমন্ত্রণ, ক্রীড়া ডেস্ক :
১৯ গোলের ব্যবধানে জিতে লিগ শুরু করা নাসরিন স্পোর্টস একাডেমি নারী ফুটবল লিগে গতকাল আরেকটি বড় জয় তুলে নিয়েছে। এদিন অবশ্য আগের ম্যাচের মতো গোলউৎসব করতে পারেনি দলটি। সদ্যপুস্করণী যুব স্পোর্টিংকে হারিয়েছে ৭-০ ব্যবধানে।
অধিনায়ক সাবিনা খাতুন অবশ্য এদিন আক্রমণে নিষ্প্রভ ছিলেন। পাননি গোলের দেখা। জোড়া গোল করেছেন সানজিদা আক্তার, শামসুন্নাহার জুনিয়র ও মাতসুসিমা সুমাইয়া। অন্য গোলটি কৃষ্ণারানী সরকারের।
কমলাপুর স্টেডিয়ামে অষ্টম মিনিটে কৃষ্ণার গোলে এগিয়ে যায় নাসরিন। প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান বাড়ান সানজিদা। বিরতি থেকে সুমাইয়া গোল করলে বড় জয়ের পথে ছুটে নাসরিন। এরপর ৫৮ মিনিটে শামসুন্নাহার ৬১ মিনিটে সুমাইয়া এবং ৬৭ মিনিটে সানজিদা নিজের দ্বিতীয় গোল করেন। আর শেষ দিকে ব্যবধান আরও বাড়ান শামসুন্নাহার। অন্য ম্যাচে জামালপুর কাচারিপাড়াকে ৪-০ গোলে হারিয়েছে সিরাজ স্মৃতি সংসদ।
এবার ৭ গোলে জিতল নাসরিন
মে ৪, ২০২৪


































