বগুড়া ব্যুরো :
বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী রেজাউল করিম বাদশা। তিনি বেসরকারি ফলাফলে ১৫১টি কেন্দ্রে ভোট পেয়েছেন এক লাখ ৩৩ হাজার ৯৩১। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৭ হাজার ১৫৯ ভোট। ৭৫ হাজারেরও বেশি ভোটের জয়ী হয়েছেন তিনি।
বগুড়ার রির্টানিং অফিসার ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম এতথ্য নিশ্চিত করেছেন।ফজলুল করিম জানান, নির্বাচনে মোট ৪২ দশমিক ৫৮ শতাংশ ভোট পড়েছে। প্রদত্ত ভোটের সংখ্যা ১ লাখ ৯৩ হাজার ৩২৬ ।
অন্যদিকে ফুলকপি প্রতীকে আল আমিন তালুকদারপেয়েছেন ৫২৬ ভোট। এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এই আসনের বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়।
আমন্ত্রণ/এজি


































