বগুড়া ব্যুরো :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন বলেছেন, বগুড়া সদর -৬ আসনের উপ নির্বাচন দেখে মনে হচ্ছে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের চেয়েও খুব খারাপ হয়েছে। এজেন্ট বের করে দেওয়া, ভোট কেন্দ্র দখল করে সিল মারা, এমনকি প্রিসাইডিং অফিসাররাও আগাম সিল দিয়ে নির্বাচনকে কলুষিত করেছে। অবিলম্বে নির্বাচন বাতিল করে পুনরায় একটি সুন্দর নির্বাচন জাতিকে উপহার দেওয়ার জন্য জোর দাবি জানিয়েছেন।
শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় বগুড়ার শহরের কলোনির শাহওয়ালিউল্লাহ মিলনায়তনে বগুড়া শহর জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচন পরবর্তী পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব এ কথা বলেন।
বগুড়া শহর জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন রাজনৈতিক বিশ্লেষক আবদুল আজিজ, বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আব্দুল হক সরকার। শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেকের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শহর নায়েবে আমির অধ্যাপক আব্দুল হালিম বেগ, সহকারী সেক্রেটারি অধ্যাপক রফিকুল ইসলাম, অ্যাডভোকেট আল আমিন, অ্যাডভোকেট রিয়াজউদ্দিন, যুব বিভাগের সভাপতি অধ্যাপক আব্দুস সালাম তুহিন, অ্যাডভোকেট শাহিন মিয়া, এডভোকেট নুরুল ইসলাম আকন্দ, মাওলানা আব্দুল হামিদ বেগ, অধ্যক্ষ ইকবাল হোসেন প্রমুখ।
অধ্যক্ষ শাহাবুদ্দিন আরো বলেন, বগুড়ার উপনির্বাচনে নজিরবিহীন কারচুপি, জাল ভোট প্রদান এবং কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়ার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, “আমরা এই প্রহসনের নির্বাচন ঘৃণাভরে বর্জন করছি। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে এই আসনে অবিলম্বে নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। জামায়াতের নেতাকর্মীরা উপনির্বাচনের ফলাফল বাতিল ও স্বচ্ছ নির্বাচন ব্যবস্থা করতে দ্রুত দাবি জানান।
আমন্ত্রণ/এজি
বগুড়া-৬ সদর আসনে পুনরায় নির্বাচনের দাবি জামায়াতের ফ্যাসিস্ট সরকারের চেয়েও খুব খারাপ হয়েছে নির্বাচন
এপ্রিল ১১, ২০২৬
































