দিনাজপুর সংবাদদাতা :
দীর্ঘ পাঁচ বছর পর সমাজ সেবা অধিদপ্তরের নিবন্ধন (রেজিষ্ট্রেশন) পেয়েছে দিনাজপুর রক্তদান সমাজকল্যাণ সংস্থা।
দিনাজপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুল মতিন বুধবার আনুষ্ঠানিকভাবে নিবন্ধনপত্র সংগঠনের নেতৃবৃন্দকে হস্তান্তর করেন। যার নিবন্ধন নং-দিনাজপুর/২৫৯৮/২০২৫)।
এ সময় উপস্থিত ছিলেন শহর সমাজসেবা অফিসার মাইনুল ইসলাম, সহকারি পরিচালক রোকনুজ্জামান, রক্তদান সমাজকল্যান সংস্থার উপদেষ্টা শাহরিয়ার শহীদ মাহবুব হিরু, রক্তদান সমাজকল্যাণ সংস্থার সভাপতি রবিউল ইসলাম রাজু, সাধারণ সম্পাদক আশরাফুল আলম ও সংস্থার আরিফ মুন, হাসিব ইমন, রাজু আকাশ, জান্নাতুল ফেরদৌস মাহিসহ অন্যান্য নেতৃবৃন্দ।
রক্তদান কল্যাণ সমাজকল্যাণ সংস্থার সভাপতি রবিউল ইসলাম রাজু ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম জানান, বিগত ২০২০ সালে ২২ ডিসেম্বর এই সংগঠন প্রতিষ্ঠা লাভ করে। রক্তদাতা সদস্যসহ সদস্য সংখ্যা প্রায় ২০ হাজার। ইতোমধ্যে দিনাজপুরসহ দেশের বিভিন্ন জেলায় অসুস্থ রোগীদের চাহিদা মোতাবেক বিনামূল্যে রক্ত প্রদান করে আসছে। গত ৫/০৯/২০২৫তিন তারিখে রেজিস্ট্রেশন হয়েছে। ফলে আমাদের সংগঠনের রক্তদান কর্মসূচির গতি আরো বৃদ্ধি পেল।
এ ছাড়াও এই সংগঠনটি শুধু রক্তদাতা হিসেবে পরিচিত নয়, মানবতার সংগঠন হিসেবে পরিচিত লাভ পেয়েছেন। বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় অসহায় ও দরিদ্রদের মাঝে সহায়তা ও খাদ্য সামগ্রী প্রদান, শীতবস্ত্র বিতরন, করোনাকালীন করোনা প্রতিরোধে বিভিন্ন মাস্ক, ঔষুধ বিতরন, প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ, অসুস্থদের সহায়তা করা, দরিদ্রদের বাড়ী করে দেয়াসহ বিভিন্ন মানবিক কার্যক্রম করে আসছে এ সংগঠনটি।
আমন্ত্রণ/এসিজি
অবশেষে নিবন্ধন পেল দিনাজপুর রক্তদান সমাজকল্যাণ সংস্থা
অক্টোবর ১১, ২০২৫


































