আমন্ত্রণ প্রতিবেদক :
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোরে প্রতিদিন ৬ থেকে ৭০০ রুগী আসছে, লোকবল কম থাকায় চরম ভোগান্তিতে পড়ছে রোগীরা, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে চিকিৎসা সেবা নিতে হচ্ছে অসহায় রোগীদের। এই স্বাস্থ্য কমপ্লেক্সটিতে ফুলবাড়ী ছাড়াও ৪ টি উপজেলার কিছু অংশের লোকজন আসেন, ফুলবাড়ীর পার্শ্ববর্তী পার্বতীপুর উপজেলা, নবাবগঞ্জ উপজেলা, বিরামপুর উপজেলা , এবং চিরিরবন্দর, উপজেলার কিছু অংশের লোকজন চিকিৎসা নিতে আসেন এই স্বাস্থ্য কমপ্লেক্স। স্বাস্থ্য কমপ্লেক্স টিতে পঞ্চাশ শয্যার ব্যবস্থা থাকলেও প্রতিদিন ৮০ থেকে ৯০ জন রোগী এখানে ভর্তি থাকেন।
অতিরক্ত রোগী ভর্তি থাকায় চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন ডাক্তাররা, স্বাস্থ্য কমপ্লিক্সটিদের সয্যা-সংখ্যা বাড়িয়ে লোকবল নিয়োগ দেওয়ার জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।
চিকিৎসা নিতে আসা একাধিক রুগী জানিয়েছেন লম্বা সময় ধরে দাঁড়িয়ে থেকে টিকিট কাটতে হয়, এরপর চিকিৎসা নিতে গেলে ডাক্তারের রুমের সামনে লম্বা লাইন, আমরা চরম ভোগান্তিতে পড়েছি।
এ বিষয়ে জানতে চাইলে কর্তব্যরত চিকিৎসকরা জানান, আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সের এত পরিমান বেশি রুগী আসেন, যে আমরা সকাল থেকে দুপুর পর্যন্ত বিরতিহীনভাবে চিকিৎসা প্রদান করে যাচ্ছি তবুও রোগী শেষ হয় না। এখানে যে পরিমাণ লোক বল থাকার কথা সে পরিমাণ লোক বল নেই, লোকবল কম থাকায় এই ভোগান্তির সৃষ্টি হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি মুঠোফোনের কলটি গ্রহণ না করায় তার সঙ্গে কথা বলা যায়নি।
আমন্ত্রণ/এসিজি
ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের উপচে পড়া ভিড় : লোকবল সংকটে ভোগছে স্বাস্থ্য কমপ্রেক্সটি
অক্টোবর ১৬, ২০২৪


































