জিন্নাত হোসেন, দিনাজপুর :
ব্রাদার কাজল নিলুস কস্তা সিএসসি বলেছেন, আমাদের জীবনে পিতা-মাতার পরেই শিক্ষকের অবস্থান। শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। একজন শিক্ষার্থী প্রকৃত মানুষরুপে গড়ে উঠার পেছনে বাবা-মায়ের যেমন অবদান থাকে, শিক্ষকেরও তেমন থাকে ভ‚মিকা। শিক্ষকের কাছ থেকে শিক্ষার্থীরা কেবল জ্ঞান লাভ করে না, তার উপদেশ ও পরামর্শ থেকে পায় জীবন গঠনের মূল্যবান নির্দেশনা। শিক্ষকের জ্ঞান ও অভিজ্ঞতা দ্বারা সমৃদ্ধ হতে চাইলে শিক্ষকের প্রতি শিক্ষার্থীকে হতে হবে শ্রদ্ধাশীল ও অনুগত। থাকতে হবে তার উপর গভীর আস্থা। আর তখনই শিক্ষক শিক্ষার্থীদের সর্বোত্তম শিক্ষায় শিক্ষিত করতে সক্ষম হবেন।
রোববার (৬ অক্টোবর) দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজ এর মিলনায়তনে সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজ শাখার আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার কাজল নিলুস কস্তা সিএসসি এসব কথা বলেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ (একাডেমিক) ব্রাদার বিকাশ বার্নাড কস্তা সিএসসি, উপাধ্যক্ষ (প্রশাসন) ব্রাদার রিংকু হিউবার্ড কস্তা সিএসসি, সিনিয়র প্রভাষক সুনীল চন্দ্র রায়, প্রভাষক সুমি, প্রভাষক জুয়েল সরেন, প্রভাষক মো. মনোয়ার হোসেন, প্রভাষক সুলতানা, প্রভাষক শাহিনুর ইসলাম, দ্বিতীয় বর্ষের মানবিক বিভাগের শিক্ষার্থী রোদেলা প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই বিশ্ব শিক্ষক দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে দিনাজপুর সেন্ট ফিলিপস হাই স্কুল এন্ড কলেজ এর কলেজ শাখার শিক্ষার্থীরা শিক্ষকবৃন্দকে ফুল ও উপহার দিয়ে শুভেচ্ছা জানান। এরপর শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আমন্ত্রণ/এসিজি
অভিজ্ঞতা দ্বারা সমৃদ্ধ হতে চাইলে শিক্ষকের প্রতি শিক্ষার্থীকে হতে হবে শ্রদ্ধাশীল – ব্রাদার কাজল নিলুস কস্তা
অক্টোবর ৭, ২০২৪


































