জাহিদুল ইসলাম জাহিদ, আমন্ত্রণ প্রতিবেদক, হিলি :
দিনাজপুরের হিলিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত দুই ছাত্রের পরিবারকে আর্থিক সহায়তা দিলেন কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
আজ শনিবার (৫ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে হিলির বড় ডাঙ্গাপাড়া গ্রামের নিহত ছাত্র সূর্য্যের বাড়িতে উপস্থিত হয়ে সূর্য্যের মায়ের হাতে ও নিহত নাইমের বাবার হাতে এই আর্থিক সহায়তা তুলে দেন ডা. জাহিদ হোসেন।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শিল্পিসহ বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় ডা. জাহিদ হোসেন বলেন, নাইম এবং সূর্যের রক্ত কোনদিন বৃথা হতে দেয়া যাবে না। তাদের রক্তের উপর দাঁড়িয়ে আজকের এই অন্তবর্তীকালীন সরকার। নাইম ও সৃর্যের হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার পাশাপাশি দুইটি পরিবারকে পূর্ণবাসনের দাবি জানান তিনি।
আমন্ত্রণ/এসিজি


































