মো. ইউসুফ আলী, দিনাজপুর :
লায়ন্স ক্লাব অব দিনাজপুর এর আয়োজনে অক্টোবর-২০২৪ সেবাপক্ষ উদযাপন উপলক্ষ্যে তৃতীয় দিন ফ্রি ডায়াবেটিস পরীক্ষা (বøাড গøুকোজ) কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৫ অক্টোবর) সকাল ১০টায় দিনাজপুর শহরের লিলিমোড়স্থ নূর টাওয়ারের নিচ তলায় ফ্রি ডায়াবেটিস পরীক্ষা কর্মসূচী অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫ এ-২ রিজিয়ন চেয়ারপার্সন (হেডকোয়াটার্স) বীর মুক্তিযোদ্ধা লায়ন এ্যাডভোকেট এমএ মজিদ। দিনাজপুর লায়ন্স ক্লাবের সেক্রেটারী লায়ন মো. শাহ্ আলম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট লায়ন মো. মিজানুর রহমান পাটোয়ারী বাবু, জয়েন্ট সেক্রেটারী লায়ন মো. মোকাররম হোসেন (দিনাজপুর জেলা বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট), ডাইরেক্টর লায়ন আলহাজ্ব মোকাররম হোসেন খান, সদস্য লায়ন মঞ্জুর ই রাব্বি, লায়ন ডা. ইসতিয়াক চৌধুরী, লায়ন ডা. শাহ্ মো. আব্দুল মতিন, লায়ন মো. হোসেন আলী, লায়ন মো. রেজওয়ানুল ইসলাম।
উল্লেখ্য সেবাপক্ষ উপলক্ষে আগামী ৭ অক্টোবর সোমবার সকাল ১০টায় লায়ন্স ভবনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ঔষধ প্রদান, বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় লালবাগ প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে শিক্ষা উপকরণ বিতরণ, সোমবার (১৪ অক্টোবর) রাত ৮টায় দিনাজপুর লায়ন্স ভবনে সেমিনার অনুষ্ঠিত হবে।
আমন্ত্রণ/এসিজি


































