মোরশেদ উল আলম, দৈনিক আমন্ত্রণ, চিরিরবন্দর :
বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের ত্রি–বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ মে) বেলা ১১ টায় দিনাজপুর আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, দশমাইল কাহারোল কার্যালয়ের অডিটরিয়ামে বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের আয়োজনে ৬ষ্ঠ ত্রি–বার্ষিক (২০২৪–২০২৬) কাউন্সিলে রংপুর অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ–পরিচালক মো. শফিকুল ইসলামকে কমিশনার, দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে সভাপতি, খানসামা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মনজুরুল হককে কোষাধ্যক্ষ ও সান্দ্রাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যগণ হলেন–সহ–সভাপতি রংপুর অঞ্চলের প্রাথমিক শিক্ষা উপপরিচালক, রংপুর অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাবেক উপ–পরিচালক মো. আকতারুজ্জামান এএলটি, দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব, মো. জালাল উদ্দিন এএলটি ও রংপুর জেলা শিক্ষা অফিসার মো. এনায়েত হোসেন, যুগ্ম সম্পাদক মো. সাফিউর রহমান, লিডার ট্রেইনার মো. কোহিনুর ইসলাম এএলটি, দেওয়ান মোছাঃ রাশেদা খানম এএলটি, কাউন্সিলর প্রতিনিধি মুক্তা লাল রায় ঈশোর এএলটি, শিবানী রানী সরকার ও আঞ্চলিক প্রতিনিধি– মো. সিদ্দিকুর রহমান এএলটি।
বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
মে ৮, ২০২৪


































