মো. নুর ইসলাম, দিনাজপুর :
দিনাজপুর সেন্ট যোসেফস্ স্কুলে “বিজ্ঞানের স্পর্শে আগামী প্রজন্ম” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আজ মঙ্গলবার (১ অক্টোবর) বেলা ১ টায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-২০২৪ ও বিতর্ক, উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা এবং ৩০টি উদ্যোক্তার স্টোলের সমন্বয়ে উদ্যোক্তা মেলার সমাপণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিস্টার খ্রীষ্টিনা লিপি দেশাই-এর সভাপতিত্বে সকল অনুষ্ঠানের সমাপণী ও পুরস্কার বিতরণ করা হয়।
উল্লেখ্য যে, সোমবার (৩০ সেপ্টেম্বর) বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় ১৭৫ জন শিক্ষার্থী ১২৫টি প্রজেক্ট প্রদর্শনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বিজ্ঞান মেলায় আজ মঙ্গলবার (১ অক্টোবর) সকালে বিতর্ক, উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা এবং ৩০টি উদ্যোক্তার স্টোলের সমন্বয়ে উদ্যোক্তা মেলার উদ্বোধন এবং দুপুর ১টা ৩০ মনিেিট সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুরে সেন্ট যোসেফস্ স্কুলে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
অক্টোবর ১, ২০২৪


































