মো. ইউসুফ আলী, দিনাজপুর :
লায়ন্স ক্লাব অব দিনাজপুরের আয়োজনে অক্টোবর-২০২৪ সেবাপক্ষ উদযাপন উপলক্ষে প্রথম দিন আজ মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ৯টায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুর শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ড লায়ন্স ভবন হতে লায়ন্স ক্লাব অব দিনাজপুরের প্রেসিডেন্ট লায়ন বাদশা ইমাম আরাফাত ও সেক্রেটারী লায়ন মো. শাহ আলমের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লায়ন ভবনে গিয়ে শেষ হয়। র্যালীতে ক্লাবের সদস্যবৃন্দ ছাড়াও লায়ন শিশু নিকেতনের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
দ্বিতীয় পর্বে লায়ন্স ক্লাবের হলরুমে সকলের জন্য ফ্রি হোমিও চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ক্লাব ট্রেজারার লায়ন মো. সাইদুর রহমান সরকার, ইমিডিয়েট পাস প্রেসিডেন্ট লায়ন এম.এ খালেক, প্রথম ভাইস প্রেসিডেন্ট লায়ন ইঞ্জি. আমজাদ হোসেন, জয়েন্ট সেক্রেটারী লায়ন মো. মোকাররম হোসেন, ডাইরেক্টর লায়ন মোঃ মোককাররম হোসেন খান, এ্যাডভাইজার লায়ন রেজওয়ান হোসেন চৌধুরী রানা, লায়ন এ্যাড. এম.এ মজিদসহ দিনাজপুর লায়ন্স ক্লাবের সকল সদস্যবৃন্দ।
এছাড়াও অক্টোবর সেবাপক্ষ উপলক্ষে দ্বিতীয় দিনে বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল ১০টায় রামনগর খেলার মাঠে বৃক্ষরোপন কর্মসূচি, শনিবার (৫ অক্টোবর) সকাল ১০টায় লিলির মোড়ে ডায়াবেটিস পরীক্ষা (বøাড গøুকোজ), সোমবার (৭ অক্টোবর) সকাল ১০টায় লায়ন্স ভবনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ওষুধ প্রদান, ১০ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০টায় লালবাগ প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে শিক্ষা উপকরণ বিতরণ, সোমবার (১৪ অক্টোবর) রাত ৮টায় দিনাজপুর লায়ন্স ভবনে সেমিনার অনুষ্ঠিত হবে।
আমন্ত্রণ/এসিজি
অক্টোবর সেবাপক্ষ উপলক্ষে দিনাজপুর লায়ন্স ক্লাবের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালনের উদ্যোগ
অক্টোবর ১, ২০২৪


































