বগুড়া ব্যুরো :
বগুড়ার শিবগঞ্জ পৌরসভার উপনির্বাচনে মেয়র পদে প্রতিদ্ব›দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। প্রতীক পেয়েই প্রার্থীরা প্রচারণায় নেমে পড়েছেন। পৌর নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার শফিকুর রহমান গতকাল শুক্রবার সকালে প্রতিদ্ব›দ্বী চার প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করেন। এর মধ্যে সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান মানিক পেয়েছেন নারিকেল গাছ, উপজেলা আওয়ামী লীগে সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু পেয়েছেন হ্যাঙ্গার (কাপড় রাখার), বিশিষ্ট ওষুধ ব্যবসায়ী হামদান মন্ডল পেয়েছেন জগ এবং আব্দুল খালেক পেয়েছেন মোবাইল ফোন।
উল্লেখ্য, দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান মানিক দলীয় মনোনয়ন পাওয়ায় পৌর মেয়র পদ থেকে পদত্যাগ করেন। এতে মেয়র পদ শুণ্য ঘোষিত হয়। সহকারী রিটার্নিং অফিসার শফিকুর রহমান জানান, আগামী ৯ মার্চ এই পৌরসভার নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ১৯ হাজার ৪০০ ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন বলে উপজেলা নির্বাচন কার্যালয় থেকে জানানো হয়েছে।

































