মো. মিজানুর রহমান ডোফুরা, দিনাজপুর :
অসহায় নারী-পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন-দিনাজপুর এর উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে দিনাজপুর শহরের ইকবাল হাই স্কুলে অসহায় নারী-পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন দিনাজপুর জেলা শাখার সভাপতি মোছা. রোজিনা খাতুনের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ ও প্রধান অতিথির বক্তব্য রাখেন অসহায় নারী-পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন – কেন্দীয় কমিটির চেয়ারম্যান এইচ এম ওসমান গণি চৌধুরী।
বিভাগীয় লেখক পরিষদ দিনাজপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন ইতি’র প্রাণবন্ত সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অসহায় নারী-পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন এর উপদেষ্টা কথা সাহিত্যিক লায়লা চৌধুরী, উপদেষ্টা কবি ইয়াসমিন আরা রানু, বিশিষ্ট ছড়াকার মমিনুল ইসলাম, কবি ও নাট্যকর্মী ওয়াসিম আহমেদ শান্ত, কবি ও সংগঠ+ক মোস্তফা হীরা, দৈনিক সমাজ সংবাদ এর জেলা প্রতিনিধি মোঃ মিজানুর রহমান (ডোফুরা) ও সদস্য আব্দুল কাদের প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন অসহায় নারী-পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন মানব দরদী ও সমাজবান্ধব সকলকে এই কার্যক্রমের সাথে যুক্ত হয়ে সহযোগিতার হাত বাড়িয়েছে। সুন্দর সমাজ ও রাষ্ট্র গঠনে এই ফাউন্ডেশন যথেষ্ট অবদান রাখবে বলে আমাদের বিশ্বাস।
দিনাজপুরে অসহায় নারী-পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের উদ্যেগে শীত বস্ত্র (কম্বল) বিতরণ
মার্চ ১, ২০২৪































