আতিউর রহমান, দৈনিক আমন্ত্রণ প্রতিবেদক, বিরল :
দিনাজপুরের বিরল উপজেলা বিএনপি’র সাবেক সাধারাণ সম্পাদক ও বিরল মহিলা কলেজ এর সিনিয়র প্রভাষক মো./ মিজানুর রহমান এবং জাতীয় পর্যায়ে স্বর্ণ পদকপ্রাপ্ত আদর্শ কৃষক মো. মতিউর রহমান এর পিতা মোখলেসপুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কোবাদ আলী অসুস্থতাজনিত কারণে আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৫ টার দিকে ৫ নং বিরল ইউনিয়নের বড়পুড়িয়া গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল (ইন্নালিল্লাহে ওয়া ইন্না এলাইহে রাজেউন) করেছেন। মৃতুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি দুইছেলে, পাঁচমেয়ে, নাতী-নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আগামীকাল বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০.৩০ টায় নিজ বাড়িতে জানাযা শেষে পারিববারিক কবরস্থানে তাঁর দাফন কার্য সম্পন্ন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
আমন্ত্রণ/এসিজি


































