প্রদীপ রায় জিতু, বীরগঞ্জ :
দিনাজপুরের বীরগঞ্জে সাদ ক্লিনিকের সামনে লাশ নিয়ে ঢাকা-পঞ্চগড় মহাসড়ক অবরোধ করেন বিক্ষুদ্ধ জনতা। পৌরসভার ফিসারী এলাকার জীবন ইসলাম নামে এক যুবককে বাড়ি থেকে তুলে এনে পিটিয়ে হত্যার প্রতিবাদে লাশ নিয়ে মিছিল ও ঢাকা-পঞ্চগড় মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষোভকারীরা।
সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে নিহতের পরিবারসহ সদর উপজেলার সর্বস্তরের জনগণের বিভিন্ন ¯েøাগানে হত্যাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল বের করা হয়।
মহাসড়ক অবরোধের সময় রেন্টু সাহা, নাইটগার্ড বাঘার বিরুদ্ধে এবং হত্যাকারীদের শাস্তির দাবিতে বিভিন্ন ¯েøাগান দিতে থাকেন। এ সময় দুই ঘণ্টা ব্যাপী মহাসড়কে উভয় পাশে আটকা পড়ে শত শত যানবাহন। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপংকর বর্মন ও বীরগঞ্জ থানার ওসি মজিবুর রহমানসহ সঙ্গীয় পুলিশ ফোর্স পরিস্থিতি শান্ত করতে ঘটনাস্থল পরিদর্শন করে দোষীদের আইনের আওতায় আনার আশ্বাসে দেন এবং জ্যোৎস্না ফিলিং স্টেশন সিল গালা করলে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।
উল্লেখ্য যে রোববার (১৫ সেপ্টেম্বর) উপজেলার ফিসারী এলাকার রুস্তম আলী গাঠু’র ছেলে জীবন ইসলামকে ট্রাক্টরের ব্যাটারি চুরির সন্দেহে বাড়ি থেকে তুলে এনে জ্যোৎস্না ফিলিং স্টেশন সংলগ্ন একটি গোডাউনে সংবদ্ধ একটি চক্র লাঠিসোঁটা দিয়ে বেধড়ক প্রহারে জীবন ইসলামের মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করলেও হত্যাকান্ডে জড়িতদের ২৪ ঘন্টা অতিবাহিত হওয়ার পরও গ্রেপ্তার না করার প্রতিবাদসহ হত্যাকারিদের শাস্তির দাবিতে সড়ক অবরোধ করেন স্থানীয় বিক্ষুদ্ধ জনতা।
এব্যাপারে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান জানান, নিহতের পিতা রুস্তম আলী গাঠু বাদি হয়ে ৯ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছে। যাহার মামলা নং – ১২, তারিখ ১৬/০৯/২০২৪ ইং, অবরোধ তুলে নিয়ে নিহতের জানাজা ও দাফন সম্পন্ন করেছে। আসামিদের ধরতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।
আমন্ত্রণ/এসিজি
বীরগঞ্জে হত্যাকারিদের গ্রেপ্তারের দাবিতে লাশ নিয়ে মহাসড়ক অবরোধ
সেপ্টেম্বর ১৭, ২০২৪


































