মো. আফজাল হোসেন, ফুলবাড়ী (দিনাজপুর) :
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পৌরসভা এলাকার চকচকা গ্রামে সারাদেশের ন্যায় জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে| পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার এ কর্মসূচির আয়োজন করেন|
আজ শনিবার (১৩ জুন) সাড়ে ১১টায় ফুলবাড়ী পৌরসভার চকচকা গ্রামে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাসান গাছের চারা রোপন করে উদ্বোধন ঘোষনা করেন|
চারা রোপন করার আগে উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাসান বলেন, সারা দেশ পরিবেশের ভারসাম্য রক্ষা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার এ মহতি বৃক্ষোপণ এর কর্মসূচি গ্রহণ করেন| সারা দেশে ২৫ কোটি ফলজ, বনজ, ঔষধি বৃক্ষ রোপন কার্যক্রম অব্যহত থাকবে|
এ সময় উপস্থিত ছিলেন, ফুলবাড়ী পৌর প্রশাসক ও সহকারী কমিশনার ভূমি সামিউল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা প্রকৌশলী মো. শফিকুল ইসলাম, ফুলবাড়ী পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. লুৎফুল হুদা চৌধুরী লিমন, ফুলবাড়ী থানার পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) মো. সিদ্দিকুর রহমান, দিনাজপুর জেলা বিএনপি’র নির্বাহী সদস্য ও ফুলবাড়ী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মর্তুজা হক অষ্টিন, পৌর বিএনপির সভাপতি আল হাজ্ব মো. আবুল বাসার, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. আফজাল হোসেন, সাধারণ সম্পাদক মো. ফিজারুল ইসলাম ভূট্টু প্রমুখ|
বক্তারা বলেন, বৃক্ষ মানুষের পরম বন্ধু| পরিবেশ সুরক্ষা, অক্সিজেন সরবরাহ, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে গাছের বিকল্প নেই| তাই প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে|
অনুষ্ঠানের উদ্বোধন শেষে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়| পাশাপাশি সাধারণ মানুষের মাঝে গাছের চারা বিতরণ করা হয় এবং পরিবেশ রক্ষায় ব্যাপক বৃক্ষরোপণের আহ্বান জানানো হয়|
আয়োজকরা জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি অফিস ও জনসাধারণের অংশগ্রহণে এ বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে| উদ্বোধন শেষে মুনাজাত অনুষ্ঠি হত| একই দিনে খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়|
এছাড়া উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারী, পৌরসভার সকাল কর্মকর্তা কর্মচারী ও বনবিভাগের কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন| আয়োজনে ছিলেন উপজেলা প্রশাসন ও বণ বিভাগ|
আমন্ত্রণ/এজি
ফুলবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
জুন ১৩, ২০২৬


































