প্রদীপ রায় জিতু, বীরগঞ্জ :
আমিষের চাহিদা পুরনে সামাজিক কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে দিনাজপুরের বীরগঞ্জে উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্ত করা হয়েছে।
বিশিষ্ট চিকিৎসক ডা. বদরুদ্দোহার নেতৃতে দিনাজপুর এক্স-ক্যাডেটস্ এসোসিয়েশনের আয়োজনে বীরগঞ্জ ঢেপা নদীতে উক্ত পোনামাছ অবমুক্ত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য বীজ উৎপাদন খামার ব্যবস্থাপক মো. সামসুজ্জামান, জয়নন্দ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জয় গোপাল, সাংবাদিক নূরে আলম সিদ্দিকী বাবু, বিশিষ্ট ব্যবসায়ী গুণধর রায় প্রমুখ।
উপজেলা মৎস্য বীজ উৎপাদন খামার ব্যবস্থাপক মো. সামসুজ্জামান জানান, এটি একটি প্রসংশনীয় উদ্যোগ। এই উদ্যোগ সবার মাঝে ছড়িয়ে দিতে পারলে আমাদের দেশের আমিষের ঘাতটি পূরণে সহায়ক ভূমিকা পালন করবে।
আমন্ত্রণ/এসিজি
বীরগঞ্জ ঢেপা নদীর উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্ত করলো দিনাজপুর এক্স-ক্যাডেটস্ এসোসিয়েশন
সেপ্টেম্বর ১৫, ২০২৪
































