মো. ফারুক হোসেন, হিলি :
ক্যান্সার রোগে আক্রান্ত ভ্যানে ফেরি করে পিয়ারা বিক্রেতা লোকমান হাকিম (৪৫) অন্তর্বর্তী সরকারসহ সমাজের দানশীল ব্যক্তি ও প্রবাসীদের সাহায্য-সহযোগিতায় সুস্থ হয়ে বাঁচতে চান তিনি।
লোকমান হাকিম দিনাজপুরের হিলি হাকিমপুর পৌরসভার ধরেন্দা গ্রামের মৃত সবের আলী মোল্ল্যার ছেলে। ভ্যানে ফেরি করে পিয়ারা বিক্রি করতেন লোকমান হাকিম। ভ্যানে ফেরি করে পিয়ারা বিক্রি করা উপার্জনও বন্ধ হয়ে গেছে।
ভ্যানে ফেরি করে পিয়ারা বিক্রেতা লোকমান হাকিম এর গলায় প্রায় এক বছর আগে একটি টিউমার দেখা দেয়। পরবর্তীতে টিউমারটি বড় হতে থাকে।এই অবস্থায় তিনি রংপুর তালুকদার হসপিটালের বিশেষজ্ঞ ডাক্তারের স্মারণাপন্ন হন। পরীক্ষা-নিরীক্ষা শেষে টিউমারটি অপারেশন করেন। অপারেশন করার ১৩ দিন পর রিপোর্ট আসে তার গলার টিউমারটির স্থানে ক্যান্সার ধরা পড়েছে। কিন্তু অর্থের অভাবে তিনি চিকিৎসা নিতে পারছেন না। তিনি দিন দিন আরও বেশি অসুস্থ হয়ে পড়ছেন। খুব দ্রæত উন্নতচিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।
লোকমান হাকিম পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তিনি ৩ সন্তানের জনক। অপারেশন করার পর থেকে প্রতি মাসে ওষুধ বাবদ খরচ লাগে প্রায় ১৫ হাজার টাকা। কিন্ত অপারেশন করার পর তার প্রতি মাসে ওষুধ কিনারও টাকা নেই। প্রতিমাসে এত টাকা জোগাড় করা পরিবারের পক্ষ অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এদিকে টাকার অভাবে চিকিৎসা নিতে পারছেন না লোকমান হাকিম।
রংপুরের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ মোতাবেক তাকে পুরোপুরি সুস্থ করতে প্রায় ৮/১০ লক্ষ টাকা প্রয়োজন। এত টাকা যোগাড় করা তার পরিবারের পক্ষে অসম্ভব।
লোকমান হাকিমকে বাঁচাতে তার স্ত্রীর প্রধান উপদেষ্টাসহ দেশ-বিদেশে অবস্থানরত সমাজের বিত্তবানদের সাহায্য-সহযোগিতার আবেদন জানিয়েছেন। লোকমান হাকিমের চিকিৎসার জন্য আর্থিক সাহায্যে পাঠানোর ঠিকানা বিকাশ ও নগদ নম্বর-০১৯৩৯২৪৭২৩১।
আমন্ত্রণ/এসিজি
ক্যান্সারে আক্রান্ত হিলির লোকমান হাকিম বাঁচতে চান, অর্থের অভাবে চিকিৎসা হচ্ছে না তার, সাহায্যের প্রয়োজন
সেপ্টেম্বর ১৫, ২০২৪


































