আমন্ত্রণ ডেস্ক :
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক নিয়াজ আহমেদ খান। ইতোমধ্যে এ বিষয়ে আচার্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সম্মতি দিয়েছেন বলে একটি সূত্র নিশ্চিত করেছে।
অধ্যাপক নিয়াজ আহমেদ খান বেসরকারি ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) সহ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর উদ্ভূত পরিস্থিতিতে ১০ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম মাকসুদ কামাল পদত্যাগ করেন। গত বছরের ১৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ পাওয়ার পর ৪ নভেম্বর দায়িত্ব গ্রহণ করেছিলেন মাকসুদ কামাল।
আমন্ত্রণ/এসিজি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হচ্ছেন অধ্যাপক নিয়াজ আহমেদ
আগস্ট ২৭, ২০২৪


































