পীরগঞ্জ আমন্ত্রণ সংবাদদাতা :
বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি সদস্যরা এক সফল অভিযান চালিয়ে ঠাকুরগাঁওয়ে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রশের সময় তিনটি মোটরসাইকেল সহ ৪ জনকে আটক করেছে । সোমবার (২৬ আগস্ট) দুপুরে জেলার পীরগঞ্জ উপজেলার দানাজপুর সীমান্তে ওই চারজনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন, পীরগঞ্জ উপজেলার দস্তমপুর গ্রামের প্রফুল্ল রায়ের ছেলে জীবন রায়, হরসুয়া গ্রামের হরমোহন রায়ের ছেলে শুভ, দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানার কংসারা রুহিগাঁও গ্রামের নরেশের ছেলে হরিদাস চন্দ্র এবং একই থানার কৃষ্ণপুর গ্রামের দীলিপের ছেলে পদন চন্দ্র রায়। তাদের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মামলা দায়েরের করা হয়েছে।
দানাজপুর বিওপি ক্যাম্পের ইনচার্জ হাবিলদার রেজাউল জানান, দুপুরে দানাজপুর সীমান্তের ৩৪০ এর ৩ এস পিলার এলাকা দিয়ে হিন্দু ধর্মের বেশ কিছু মানুষ অবৈধভাবে ভারতে যাবার চেষ্টা করে। এসময় বিজিবি এবং বিএসএফ তাদের ধাওয়া দেয়। ধাওয়া খেয়ে পালানোর সময় ঐ চারজকে ৩টি মোটর সাইকেল সহ আটক করে বিজিবি। পরে তাদের দানাজপুর ক্যাম্পে আনা হয়।
দিনাজপুর ৪২ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আহসান উল ইসলাম পিএসসি জানান, অবৈধভাবে ভারতে পারাপারের সময় আটককৃত ৪ জনের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মামলা করে সোপর্দ্দ করা হয়েছে।
আমন্ত্রণ/এসিজি


































