গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাছ শিকারির জালে উদ্ধার হওয়ায় মর্টার সেলটি ৫৩ বছর পরেও সক্রিয় ছিল। আজ বুধবার বেলা সাড়ে ১২ টায় সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয় দল সেটি বিস্ফোরণ করে নিষ্ক্রিয় করার সময় বিকট শব্দে প্রায় ২ কিলোমিটার এলাকা কেঁপে ওঠে।
শনিবার (২৭ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার দরবস্ত ও সাপমারা ইউনিয়নের সীমানা গোশাইপুর এলাকার করতোয়া নদীতে মাছ ধরার সময় গোশাইপুর গ্রামের মৎস্য শিকারী এমারত আলীর তউড়া জালে মটারসেল বোমা সদৃশ বস্তুটি উঠে আসে। এলাকাবাসী তাৎক্ষণিক বিষয়টি গোবিন্দগঞ্জ থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি তাদের হেফাজতে নেয় এবং বোমা নিষ্ক্রিয় বিশেষজ্ঞদলকে খবর দেয়া হয়। উদ্ধার হওয়ার ৫দিন পর আজ বুধবার রংপুর থেকে আসা সেনাবাহিনীর ৬৩ পদাতিক বাহিনীর বোমা নিস্কিয় দল করতোয়া নদীর তীরে পৌঁছে পূর্ন নিরাপত্তার মধ্যে বোমাটি নিস্কিয় করে। এসময় বিকট শব্দে উপজেলার সাপমারা ও দরবস্ত ইউনিয়নের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে।
স্থানীয়দের ধারণা ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময় এই বোমাটি অবিস্ফোরিত অবস্থায় মাটির নীচে ছিল। পরবর্তীতে নদী ভাঙনে করতোয়া নদীর মধ্যে ডুবে ছিল। সাহেবগঞ্জ গ্রামের বাবু দাস বলেন বোমাটি মরিচা পরা এবং দীর্ঘদিন মাটিতে এবং পানিতে থাকার পরেও যে এমন তাজা থাকতে পারে দেখে মনেই হয়নি। বিস্ফোরিত হওয়ার পর বোঝা গেল এটা কতটা ভয়ংকর ছিল।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ আ ফ ম আছাদুজ্জামান আসাদ মটার সেলটি নিষ্ক্রিয় করার বিষয়টি নিশ্চিত করে জানান আজ দুপুরে রংপুর থেকে সেনাবাহিনীর (৬৩ পদাতিক) বাহিনীর বোমা নিষ্ক্রিয় দল ঘটনাস্থলে পৌঁছে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বালুর বস্তা ফেলে নিরাপত্তা বলায় সৃষ্টি করে মটার সেলটি নিষ্ক্রিয় করেছে।
আমন্ত্রণ/এজি
গোবিন্দগঞ্জে উদ্ধার হওয়ায় মর্টার সেলটি ৫৩ বছর পরেও সক্রিয়, নিষ্ক্রিয় করার সময় বিকট শব্দে কেঁপে উঠল প্রায় ২কিলোমিটার এলাকা
আগস্ট ৩, ২০২৪


































