নিয়ামতপুর সংবাদদাতা :
নওগাঁর নিয়ামতপুরে র্যাবের অভিযানে একটি দেশীয় পিস্তল,দু’টি ওয়ান শুটারগানসহ মাসুদ রানা লিটন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১০ জুলাই) রাতে র্যাব-৫ এর সদস্যরা উপজেলার রসুলপুর ইউনিয়নের চৌড়াপাড়া এলাকার মসুদ্দির মোড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছ থেকে দুটি ম্যাগাজিনসহ চার রাউণ্ড গুলিও উদ্ধার করেন র্যাব সদস্যরা। একই রাতে নিয়ামতপুর থানা পুলিশের পৃথক অভিযানে ৯৭ পিচ ট্যাফেনডল ট্যাবলেট উদ্ধারসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
র্যাবের হাতে গ্রেপ্তার মাসুদ রানা (৪৮) রাজশাহী জেলার বোয়ালিয়া উপজেলার তালাইমারী এলাকার মৃত আমজাদ তালুকদারের ছেলে। অস্ত্র উদ্ধারের ঘটনায় নিয়ামতপুর থানায় অস্ত্র আইনে র্যাবের পক্ষ থেকে একটি মামলা হয়।
পুলিশের হাতে মাদকসহ গ্রেপ্তাররা হচ্ছেন নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নের শিয়ালী পাড়া গ্রামের রেহেল রানা (৩০) ও সিনড়া (বামইন) গ্রামের আফাল বর্মন (২৩)।
নিয়ামতপুর থানার ওসি মোহাম্মদ আল মাহমুদ জানান, র্যাবের অস্ত্র উদ্ধার ও ট্যাফেনডল ট্যাবলেট উদ্ধারের ঘটনায় থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আমন্ত্রণ/এজি
নওগাঁর নিয়ামতপুরে অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার তিনজন গ্রেপ্তার
জুলাই ১১, ২০২৪


































