গুরুদাসপুর সংবাদদাতা :
নাটোরের গুরুদাসপুর থানা পুলিশ বুধবার (১০ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে এক সফল অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে।
উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের টোলপ্লাজা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ও নানা সরঞ্জাম জব্দ করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরের পাকুড়তলা এলাকার মোকাদ্দেস (৬০), বেলকুচি উপজেলার মেঘুল্লা গ্রামের নাইম হোসেন (২৮), সদর থানার সাকার পড়া গ্রামের হোসেন আলী (২০), এনায়েতপুর উপজেলার গোফরেখি মধ্যমপাড়া এলাকার এমদাদুল (৪৫), শাহজাদপুর উপজেলার বাচামারা গুচ্ছগ্রাম এলাকার সুজন (২৫) ও নওগাঁর মান্দা উপজেলার ঘাটকোর মধ্যপাড়ার এলাকার মিঠু (২৮)।
গুরুদাসপুর থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন জানান, গ্রেপ্তার ডাকাতদের বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তাররা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। বিভিন্ন থানায় তাদের নামে চুরি মামলাও রয়েছে।
আমন্ত্রণ/এজি
গুরুদাসপুরে ডাকাত দলের ৬ সদস্য গ্রেপ্তার
জুলাই ১১, ২০২৪


































