পার্বতীপুর সংবাদদাতা :
কয়েক যুগ ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকার পর দিনাজপুরের পার্বতীপুর পৌরসভার হলদিবাড়ি রেলওয়ে কলোনির বৃহৎ ড্রেনটি মঙ্গলবার (৮ জুলাই) পৌর মেয়র মো. আমজাদ হোসেন আনুষ্ঠানিক ভাবে ড্রেনটির পূর্ণ নির্মাণ কাজের উদ্বোধন করেছেন।
পৌর মেয়র প্রার্থী হিসেবে নির্বাচনের প্রচারাভিযানে ওই ড্রেনটি পূর্ণ নির্মাণ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন মেয়র আমজাদ হোসেন।
১ কোটি ৬৪ লাখ টাকা ব্যয়ে ৫৪০ মিটার ড্রেনটির পূর্ণ নির্মাণ কাজ শুরু করা হয়েছে। ড্রেনটি হলদিবাড়ি রেলওয়ে কলোনির পশ্চিম পাশ দিয়ে তিলাই নদী পর্যন্ত বিস্তৃত। এই ড্রেন দিয়ে কলোনির দূষিত ও ময়লা বাহিত পানি নিষ্কাশিত হবে।
নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে পৌর মেয়র ছাড়াও পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. নজরুল ইসলাম, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবু বক্কর সিদ্দিক, সাংবাদিক এম এ আলম বাবলু সহ স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পৌর মেয়র মো. আমজাদ হোসেন বলেন, তিনি বিভিন্ন উন্নয়নমূলক কাজের মাধ্যমে এই পৌরসভাকে একটি স্মার্ট পৌরসভায় রুপান্তরিত করতে চান। এ জন্য তিনি সর্ব মহলের সহযোগিতা কামনা করেন।
আমন্ত্রণ/এজি
পার্বতীপুর পৌরসভার বৃহৎ ড্রেন নির্মাণ কাজের উদ্বোধনের মাধ্যমে প্রতিশ্রতি রাখলেন মেয়র
জুলাই ১০, ২০২৪


































