আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার ধুনটে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে র্যালি ও হাত ধোয়ার পদ্ধতি প্রদর্শন করা হয়।
উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালীটি বের হয়ে বিয়াম ল্যাবরেটরি স্কুলে গিয়ে শেষ হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের হাত ধোয়ার সঠিক নিয়ম ও কৌশল হাতে-কলমে শেখানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর আল মনসুর শোয়াইব।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী রুহুল আমীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আফতাব হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের ম্যানেজার সরোয়ার হোসেন, বিএনপি নেতা আকতার আলম সেলিম, মানাস মিডিয়ার সম্পাদক ও ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, বিয়াম ল্যাবরেটরি স্কুলের শিক্ষক আবু সুফিয়ান, মাহমুদা আকতার, ফাহমিদা নিগার ঝিনুক ও নূরে জান্নাতসহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং বিভিন্ন রোগের সংক্রমণ প্রতিরোধে সাবান দিয়ে নিয়মিত হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
আমন্ত্রণ/এজি
ধুনটে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, শিক্ষার্থীদের শেখানো হলো সঠিক পদ্ধতি
অক্টোবর ২৮, ২০২৬
































