মো. ইউসুফ আলী, বিশেষ প্রতিবেদক, দিনাজপুর :
সর্পদংশনে মৃত্যু ও অক্ষমতা কমাতে সবার অংশগ্রহণ প্রয়োজন—দ্রুত ব্যবস্থা নিন, জীবন বাঁচান।” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) জেলা সিভিল সার্জন কার্যালয় ও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল দিনাজপুর-এর উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুর জেলা সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. মো. গোলাম রসুল রাখির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় (স্বাস্থ্য সেবা বিভাগ) অতিরিক্ত সচিব (বাজেট) আরিফ আহমেদ ।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. সিরাজুল ইসলাম, সিনিয়র কনসালটেন্ট (মেডিসিন ) ডা: মো. ওয়াহেদুল হক, সদর উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. সাদরাতুল মুমতাহিনা, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. নূর আলম, এমওসিএস ডা. হোসেন মো. নাহিদ, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার, নার্সিং কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
বক্তারা বলেন, সাপদংশনের পর আতঙ্কিত না হয়ে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছানো, যথাযথ চিকিৎসা গ্রহণ এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সাপদংশনজনিত মৃত্যু ও জটিলতা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব।সচেতন হই—সাপদংশনে জীবন বাঁচাই।
দ্রুত চিকিৎসা নিন, গুজব নয়—বৈজ্ঞানিক চিকিৎসায় আস্থা রাখুন।
আমন্ত্রণ/এজি
দিনাজপুরে আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস পালন
সেপ্টেম্বর ১৯, ২০২৬
































