মো. ইউসুফ আলী, দিনাজপুর প্রতিবেদক :
দিনাজপুরে আহাদ ও এইমারস ব্যাডমিন্টন একাডেমির উদ্যোগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ট্যালেন্ট হান্ট ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
দিনাজপুর শহরের মুন্সিপাড়া সচেতন সংঘ’র হলরুমে ট্যালেন্ট হান্ট ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দিনাজপুর জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর চেম্বারের সদস্য মো. জাহাঙ্গীর আলম।
এতে বিশেষ অতিথি ছিলেন পিএমএন টিভি এন্ড কেবল নেটওয়ার্কের পরিচালক মাহমুদুন নবী পলাশ, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক ও আইডিইবি দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মঞ্জুর মোর্শেদ সুমন, বিশিষ্ট ব্যবসায়ী ফয়সাল আহমেদ, দিনাজপুর হলি ল্যান্ড কলেজ এর প্রতিষ্ঠাতা সদস্য মো. শাহাদাত খান মুন্না, ৩ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো. হায়দার আলী, সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন বাবলু, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা ছাত্রদলের সদস্য সচিব রিফাত চৌধুরী।
আহাদ ও এইমারস ব্যাডমিন্টন একাডেমির সভাপতি মো. রওনক নবী পিওর সভাপতিত্বে এ সময় আমন্ত্রিত অতিথি সহ কমিটির অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
খেলায় ১৮টিম অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় অংশ নেন সিবিসি (হোয়াইট) বনাম এইমারস(রেড)। উপস্থাপনায় ছিলেন আরফিন হোসেন মিম।
আমন্ত্রণ/এজি
দিনাজপুরে ট্যালেন্ট হান্ট ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন
সেপ্টেম্বর ১৯, ২০২৬
































