আমন্ত্রণ প্রতিবেদক :
দিনাজপুরের ফুলবাড়ীতে এক অজ্ঞাতনামা পিকআপ এর ধাক্কায় আব্দুল মজিদ (৬৭) নামের এক রিকশা ভ্যান চালকের ঘটনাস্থলেই মৃত্যু এক অপর আরোহী গুরুতর আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে, আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত সন্ধ্যা ৭টার দিকে ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী উপজেলার বারাই চেয়ারম্যানপাড়া এলাকার এলিট পেট্রোল পাম্পের সামনে।
নিহত ভ্যান চালক আব্দুল মজিদ উপজেলার সহড়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে এবং গুরুতর আহত জাহিদুল ইসলাম একই এলাকার বাসিন্দা।
থানা সূত্রে জানা যায়, আব্দুল মজিদ ফুলবাড়ী সদর থেকে কিছু টিন ও জাহিদুল ইসলাম নামের যাত্রী নিয়ে বাড়ী ফেরার পথে এলিট পেট্রোল পাম্পের কাছে পৌঁছালে একটি দ্রæতগামী পিকআপ ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই আব্দুল মজিদের মৃত্যু হয় এবং গুরুতর আহত জাহিদুল ইসলামকে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় এলাকাবাসী কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করলেও পুলিশের হস্তক্ষেপে স্থানীয়রা অবরোধ তুলে নেন। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেয়া হবে।
আমন্ত্রণ/এজি
ফুলবাড়ীতে অজ্ঞাতনামা পিকআপ এর ধাক্কায় রিকশা ভ্যান চালকের মৃত্যু, আহত ১
সেপ্টেম্বর ১৬, ২০২৬
































