মনির শাহ, বদরগঞ্জ (রংপুর) প্রতিবেদক :
বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নে১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ দুইজন আটক হয়েছে। উপজেলার গোপালপুর ইউনিয়নে পুলিশ অভিযান চালিয়ে ময়নাকুড়ি থেকে শ্যামপুর যাওয়ার মধ্য স্থানে এক কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ দুইজন কে আটক করেছ। মইদুল ইসলাম ও মনসুর আলী দুজনের বাড়ি কালু পাড়া ইউনিয়নের শংকরপুর মন্ডল পাড়া গ্রামে।
পুলিশ সূত্রে জানা গেছে আজ শনিবার আনুমানিক সময় বিকাল তিনটার দিকে মাদক ব্যবসায়ী দুইজন সহ গাজা উদ্ধার হয়েছে। অভিযানে ছিলেন এএসআই আব্দুল ওহাব আলী ও এস আই তানভীর হাসান সহ সঙ্গীয় ফোর্স।
বদরগঞ্জ থানা অফিসার ইনচার্জ হাসান জাহিদ সরকার বলেন-পুলিশ অভিযান চালিয়ে দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করছে।তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে এক কেজি ৭০০ গ্রাম গাঁজা।
আমন্ত্রণ/এজি
বদরগঞ্জে গাঁজাসহ দুই জন আটক
জুন ২০, ২০২৬
































