আমন্ত্রণ ক্রীড়া ডেস্ক :
চলমান ফিফা বিশ্বকাপে ইতিহাস গড়তে যাচ্ছেন আমেরিকান নারী রেফারি টরি পেনসো। প্রথমবারের মতো আমেরিকান নারী রেফারি হিসেবে পুরুষদের বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করবেন। তিনি যোগ দেবেন এমন এক সংক্ষিপ্ত কিন্তু গুরুত্বপূর্ণ তালিকায়, যেখানে ২০২২ কাতার বিশ্বকাপে প্রথমবারের মতো পুরুষদের বিশ্বকাপে নারী রেফারিদের ম্যাচ পরিচালনা করতে দেখা যায়।
গত বিশ্বকাপে প্রথম ইতিহাস গড়েন ফ্রান্সের স্টেফানি ফ্র্যাপ্পার্ট, জাপানের ইয়োশমি ইয়ামশিতা এবং রুয়ান্ডার সালিমা মুকানসাঙ্গা। তারাই প্রথম পুরুষদের বিশ্বকাপে রেফারি হিসেবে দায়িত্ব পালন করে এই ধারাকে আরও এগিয়ে নেন।
চলমান বিশ্বকাপে রেফারি হিসেবে দায়িত্ব পাওয়াটা হতে যাচ্ছে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন।
পেনসো ২০১৫ সালে ন্যাশনাল উইমেন্স সকার লিগ দিয়ে রেফার হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করে। পরে ইউএসএল চ্যাম্পিয়নশিপ এবং এরপর ২০২০ সাল থেকে এমএলএসে দায়িত্ব পালন করেন। ২০২১ সাল থেকেই ফিফার স্বীকৃত রেফারি পেনসো।
এর আগে ২০২৩ নারী বিশ্বকাপে তিনি ফাইনাল ম্যাচ পরিচালনা করে ইতিহাস গড়েছিলেন। প্রথম আমেরিকান রেফারি হিসেবে কোনো ফিফা বিশ্বকাপ ফাইনাল পরিচালনা করে।
এবারের বিশ্বকাপে মোট ৮ জন আমেরিকান রেফারির একজন হিসেবে থাকবেন, যাদের মধ্যে রেফারি, সহকারী রেফারি এবং ভিডিও ম্যাচ অফিসিয়ালও রয়েছেন।
পেনসো নিজের অনুভূতিতে বলেন, ‘তিনি একজন সাধারণ মেয়েই ছিলেন যিনি বড় স্বপ্ন দেখেছেন এবং কঠোর পরিশ্রম করে এই অবস্থানে পৌঁছেছেন এবং এখনো তার লক্ষ্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য পথ তৈরি করা।’
বিশ্বকাপে ইতিহাস গড়তে যাওয়া কে এই নারী রেফারি
জুন ১৬, ২০২৬
































