কাশী কুমার দাস, দিনাজপুর :
দিনাজপুর শহর সমাজসেবা কার্যালয়ের কনফারেন্স রুমে সমাজসেবা কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত হয়েছে শহর সমাজসেবা কার্যালয়ে দিনাজপুরের আয়োজনে দুইদিন ব্যাপী “শহর সমাজসেবা কার্যক্রম ব্যবস্থাপনায় আজ সোমবার (১৫ জুন) পারদর্শিতা উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ।
শহর সমাজসেবা কার্যালয়ের শহর সমাজসেবা অফিসার মো. মাইনুল ইসলামের সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা সমাজসোব উপ-পরিচালক মো. আব্দুল মতিন।
শহর সমাজসেবা কার্যক্রম ব্যাবস্থাপনায় পারদশির্তা উন্নয়ন শীর্ষক দুইদিনব্যাপী প্রশিক্ষণে দক্ষতা উন্নয়ন কি? দক্ষতা উন্নয়নের মডেল সমূহ, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচিতি, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ট্রের্ড সমূহ ও প্রতিবেদন,প্রশাসন, আর্থিক সমন্বয় ও যোগাযোগ এবং লিয়াজ বিষয় সেশন পরিচালনা করেন সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল মতিন। সরকারী কর্মচারী (নিয়মিতি উপস্থিতি) সেশন পরিচালনা করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও দিনাজপুর পৌরসভার প্রশাসক মোঃ রিয়াজ উদ্দিন। সচিবালয়ের নিদের্শমালা নিয়ে বিস্তারিত আলোচনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম হাবিবুল হাসান। সরকারী ঋনের অর্থ আদায়ে আইনি বিষয়ে নিয়ে সেশন পরিচালনা করেন কোতয়ালী থানার ওসি মো. নুর নবী। জিপিএফ, ছুটি, নগদায়ন ভাতা ও পেনশন নিয়ে আলোচনা করেন সহকারী পরিচালক মো. রকুনুজ্জামান মন্ডল।
আর্থিক কোড পরিচিতি, চাহিদা প্রস্তাব,ব্যয় বিবরণী নিয়ে সেশন পরিচালনা করেন সহকারী পরিচালক মো. মুনির হোসেন। বেসরকারী এতিমখানার ক্যাপিটেশন গ্র্যান্ট ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা করেন সমাজসেবা অফিসার মোছা. হাবিবা আক্তার। আরবান কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন শহর সমাজসেবা অফিসার মো. মাইনুল ইসলাম। উক্ত প্রশিক্ষণে সমাজসেবা অফিসের কর্মচারীরা অংশগ্রহণ করেন।
আমন্ত্রণ/এজি
দিনাজপুরে সমাজসেবা কার্যক্রম ব্যবস্থাপনায় পারদর্শিতা উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধন
জুন ১৫, ২০২৬

































