মোরশেদ উল আলম, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিবেদক :
দিনাজপুরের চিরিরবন্দর থানার প্রশাসনিক কাম ব্যারাক ভবন নির্মাণ প্রকল্পের উদ্বোধন, সূধী সমাবেশ মতবিনিময় ও বৃক্ষরোপণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে চিরিরবন্দর থানার আয়োজনে থানার প্রশাসনিক কাম ব্যারাক ভবন নির্মাণ প্রকল্পের উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা পিপিএম।
থানার অফিসার ইনচার্জ মোঃ মাহমুদুন নবীর সভাপতিত্বে এসময় উপজেলা নির্ব্হাী অফিসার ফাতেহা তুজ জোহরা, জেলা অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। শেষে প্রধান অতিথি থানা চত্বরে একটি গাছের চারা রোপণ করেন।
আমন্ত্রণ/এজি
চিরিরবন্দর থানার প্রশাসনিক কাম ব্যারাক ভবন উদ্বোধন
জুন ১১, ২০২৬


































